মূল বিষয়বস্তুতে যান

    নোটিশ

    ৭ম বর্ষের দারস আপডেট

    14 এপ্রিল, 2026128

    নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে দারসের সময়সূচি নিম্নরূপ নির্ধারিত হয়েছে—

    🔸 ১৮ এপ্রিল | শনিবার

    কানুন শোনানি মজলিস

    (মাদরাসার নিয়ম-কানুন ও দিকনির্দেশনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা)

    🔸 ১৯ এপ্রিল | রবিবার

    আসাতিযায়ে কিরামের সাথে পরিচিতিমূলক দারস

    (নতুন শিক্ষার্থীদের সাথে আসাতিযায়ে কিরাম ও কিতাবাদীর পরিচয় ও দিকনির্দেশনার আসর)

    🔸 ২০ এপ্রিল | সোমবার

    সুওয়াল-জওয়াব অনুষ্ঠান (ফেসবুক লাইভ)

    জীবনঘনিষ্ঠ প্রশ্ন-উত্তর নিয়ে সরাসরি ফেসবুক লাইভে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত, যেখানে আওয়ামদের থেকে সরাসরি প্রশ্ন নেয়া হবে।

    🔸 ২২ এপ্রিল ২০২৬ | বুধবার

    নিয়মতান্ত্রিক দারস শুরু

    ✅ দারসগুলো যথারীতি রাত ৯ টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

    ✅ ২২ এপ্রিলের দারসে বাধ্যতামূলক কিতাব নিয়ে বসতে হবে। সবার থেকে কিতাব দেখতে চাওয়া হবে।

    ✅ কিতাব সংগ্রহে সমস্যা হলে মারকাযের ওয়েবসাইটে কিতাব অর্ডার করা যাবে। লিঙ্ক আপনার ইনবক্সে দেয়া আছে।

    ✅ যাদের কিতাব কেনার সামর্থ্য নেই, আপাতত পিডিএফ কয়েক পেজ প্রিন্ট করে দারসে বসবেন।

    ❌ হার্ড কপি কিতাব ছাড়া শুধু পিডিএফ নিয়ে দারসে বসা নিষিদ্ধ।

    ❌ কোন ধরনের শরাহ-শুরুহাত নিয়ে দারসে বসা নিষিদ্ধ। মূল আরবি মতন নিয়ে বসতে হবে। নোট করতে হবে। কিছু খাতা সাথে রাখবেন।

    ❌ শুয়ে বসে ইনফরমাল ড্রেসে দারসে যুক্ত হওয়া নিষিদ্ধ। কওমি দারসগাহের ড্রেসকোড ফলো করে দারসে বসতে হবে।

    প্রত্যেক শিক্ষার্থীকে যথাসময়ে প্রস্তুতি নেয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেয়া হল।

    শেয়ার করুন: