মূল বিষয়বস্তুতে যান
    মারকাযুদ দুরুস লোগো

    জামিয়া পরিচিতি

    মারকাযুদ দুরুস \nআল-ইসলামিয়া — মাসিক আদর্শ নারীর প্রতিষ্ঠাতা সম্পাদক, দেশবরেণ্য আলেমে দ্বীন মুফতী আবুল হাসান শামসাবাদী র হাত ধরে ২০২০ সালের রমযান মাসে স্থাপিত একটি কওমি ধারার মাদরাসা।

    প্রতিষ্ঠার ইতিহাস

    করোনাকালে যাত্রা শুরু

    সে বছর রমযানে অনলাইনে ২৫ দিন ব্যাপী বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা। করোনার প্রকোপ তখন চারিদিকে, লকডাউন চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল নিষ্প্রাণ, নিস্তব্ধ। মসজিদগুলো ছিল মুসল্লি-শূন্য, তালাবদ্ধ।

    সেই প্রতিকূল সময়টাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাসায় বসেই অনলাইনে পড়াশোনার সিস্টেম চালু করার প্রয়াস নিয়েছিল প্রতিষ্ঠানটি। কঠিন সেই করোনাকালে এক ঝাঁক তরুণ-বরুণ শিক্ষার্থী সঙ্গী হয়েছিলেন আমাদের।

    ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে দাওরায়ে হাদীস ফারেগীন, যারা ইলমে ফিকহে তাফাক্কুহ অর্জনে ইচ্ছুক, তাদের জন্যে তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা কোর্সখোলার সিদ্ধান্ত নেয়া হয়।

    আল্লাহর রহমত আমাদের সঙ্গী হওয়ায় মারকাযের ১ম থেকে ৫ম বর্ষের সফল সমাপ্তি ঘটেছে। বর্তমানে মারকায ৬ষ্ঠ বর্ষে উপনীত।

    ৬ষ্ঠ

    শিক্ষাবর্ষ চলমান

    ১০০+

    ফারেগীন আলেম

    ১০+

    অভিজ্ঞ মুফতী

    ৩ শিফট

    দারস পরিচালনা

    আমাদের মিশন

    কুরআন-সুন্নাহর বিশুদ্ধ তা'লীম-তারবিয়্যত, ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার, আহলুসসুন্নাহ ওয়াল জামাতের আকিদা প্রচার-প্রসার, ইসলামের সঠিক ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধের সংরক্ষণ এবং সমাজকে কুসংস্কারমুক্ত করার সক্রিয় পদক্ষেপ নেওয়া।

    আমাদের ভিশন

    একটি চিন্তাশীল, দ্বীনদার ও দাঈ আলেম প্রজন্ম গড়ে তোলা যারা ফিকহে ইসলামীতে মাহারাত ও গভীর জ্ঞান অর্জন করে দেশ ও জাতির ব্যাপক দ্বীনি খিদমত ও উপকারে আত্মনিয়োগ করবে।

    মারকাযের বিশেষত্ব

    মারকাযুদ দুরুস গতানুগতিক অনলাইন ইফতার চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম

    অনলাইন ও অফলাইন দারস

    আবাসিক, অনাবাসিক ও অনলাইন - তিন শিফটে দারস পরিচালিত হয়

    নিয়মিত হাজিরা ও মনিটরিং

    প্রতিদিন হাজিরা এবং পরীক্ষার সময় ভিডিও মনিটরিং সিস্টেম

    অভিজ্ঞ মুফতিয়ানে কিরাম

    দেশের শীর্ষ দারুল ইফতা থেকে ফারেগ অভিজ্ঞ মুফতিগণ

    তামরীনে ফতওয়া

    সারা বছর ১০টি ধাপে ৫০+ ফতওয়া অনুশীলন বাধ্যতামূলক

    আসাতিযায়ে কিরাম

    মারকাযুদ দুরূসের সম্মানিত শিক্ষকমণ্ডলী

    মুফতী আবুল হাসান শামসাবাদী

    প্রতিষ্ঠাতা ও পরিচালক

    মুফতী সাঈদ আল হাসান শামসাবাদী

    নায়েবে মুহতামিম ও নাযিমে তালিমাত

    মুফতী আবদুর রহমান ফাইয়াজ

    সিনিওর উস্তায

    মুফতী উবাইদুর রহমান হাম্মাদ

    সিনিয়র উস্তায

    মুফতি আমীনুর রশীদ মামনুন

    ফারায়েজ প্রশিক্ষক

    মুফতী লোকমান হাকীম

    বিশিষ্ট উস্তায

    মুফতী সাখাওয়াতুল্লাহ খান

    বিশিষ্ট পর্যালোচক