মূল বিষয়বস্তুতে যান

    নোটিশ

    ১ম সেমিস্টার পরীক্ষার ইলান

    15 জুলাই, 2026128

    এতদ্বারা মারকাযুদ দুরুস ইফতা বিভাগের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মারকাযের ১ম সেমিস্টার পরীক্ষা আগামী ২০ জুলাই ২০২৬ ইং সোমবার থেকে শুরু হবে, ইনশাআল্লাহ।

    পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে ১৩ জুলাই ২০২৬ থেকে ১৯ জুলাই ২০২৬, রবিবার পর্যন্ত মোট ৭ দিন খিয়ার থাকবে।

    ১২ জুলাই ২০২৬, রবিবার পর্যন্ত মারকাযের নিয়মতান্ত্রিক দারস চালু থাকবে।

    ইমতিহান সংক্রান্ত বিশেষ কানুন ও নির্দেশনা -

    ১. পরীক্ষা প্রতিদিন দারসের সময়ে, অর্থাৎ বাদ ইশা রাত ৯.১৫টা – ১১:১৫টা পর্যন্ত ২ ঘণ্টা অনুষ্ঠিত হবে।

    ২. প্রতিটি পরীক্ষার নির্ধারিত সময় ২ ঘণ্টা।

    ৩. মোট ৮টি বিষয়ে পরীক্ষা হবে। তাই মোট নম্বর হবে ৮০০।

    ৪. পরীক্ষার রুটিন ২/৩ দিন পর প্রকাশ করা হবে।

    ৫. প্রতিটি কিতাবের পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হবে।

    ৬. পরীক্ষায় পূর্ণ সময় ভিডিও অন রাখা বাধ্যতামূলক। অন্যথায় খাতা বাতিল করা হতে পারে।

    ৭. ১১.৩০-এর ভেতর খাতার ছবি তুলে মুমতাহিন হুযুরের ইনবক্সে জমা দিতে হবে। খাতার ছবি জমা দেয়ার পর উত্তরে কোন ধরনের পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ।

    ৮. প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম ৩০ মিনিটের ভেতরেই প্রশ্ন বুঝে নিতে হবে। এরপর আর কোন জিজ্ঞাসা গ্রহণযোগ্য হবে না।

    ৯. জুন ২০২৬ পর্যন্ত সকল মাসের বকেয়া ও পরীক্ষার ফি (৪৯০/-) পরিশোধ সাপেক্ষে প্রবেশপত্র প্রদান করা হবে।

    ১০. ১ম সেমিস্টার পরীক্ষা বাধ্যতামূলক। এর গড় নাম্বার বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে।

    ১১. ১২ জুলাই ২০২৬ এর সর্বশেষ দারস উভয় শিফটের একত্রে অনুষ্ঠিত হবে। এর কোন ডে শিফট হবে না।

    ━━━━━━━━━━━━━━━

    আল্লাহ আমাদের বোঝার ও আমল করবার তাউফিক দিন।

    পরীক্ষায় ভরপুর কামিয়াবি দান করুন।

    শেয়ার করুন: