মূল বিষয়বস্তুতে যান
    ইফতা সমাপনি অনুষ্ঠান ১ম বর্ষ – ২০২০-২১
    অনুষ্ঠান তালিকা

    ইফতা সমাপনি অনুষ্ঠান ১ম বর্ষ – ২০২০-২১

    ২৩ আগস্ট, ২০২১মারকায মিলনায়তন
    ইফতা সমাপনি অনুষ্ঠান ১ম বর্ষ – ২০২০-২১

    অনুষ্ঠানের তথ্য

    তারিখ

    ২৩ আগস্ট, ২০২১

    স্থান

    মারকায মিলনায়তন

    মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী পরিচালিত জামিআ মারকাযুদ দুরূস আল-ইসলামিয়ার ২০২০-২১ শিক্ষাবর্ষের তাখাসসুস ফিল ইফতা এবং ইলমে দ্বীন নাইট কোর্সের সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাপনি অনুষ্ঠানটি গত ২৩ আগস্ট ২০২১ সোমবার মারকাযের প্রধান কার্যালয় মিয়াজান লেন, মানিকনগর, ঢাকায় অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই আসাতিযায়ে কিরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এরপর শিক্ষার্থীগণ মারকাজ সম্পর্কে নিজেদের মতামত ও প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। অতপর দুপুরের খাওয়া দাওয়ার পর ৪টা থেকে মূল অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, এলিফ্যান্ট রোড নূরানী গার্ডেন মাদরাসার পরিচালক, মাদরাসা জায়েদ বিন সাবেত, সখিপুর, টাঙ্গাইলের মুহতামিম, আল্লামা শামসুল হক ফরিদপুরী প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জিম্মাদার মাওলানা ফুরক্বানুল ইসলাম আশুতিয়া। মারকাযের আসাতিজায়ে কিরামের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান শামসাবাদী এবং সিনিয়র উস্তায মুফতী আব্দুর রহমান ফাইয়াজ দা. বা. ও মুফতি উবায়দুর রহমান হাম্মাদ দা.বা.। এ ছাড়াও দেশ বরেণ্য আরও অনেক ওলামায়ে কিরাম তাশরিফ আনেন। বাদ মাগরিব মারকাযের ইফতা বিভাগের বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন শিক্ষাসচিব মুফতি সাঈদ আল হাসান। এরপর সকল ছাত্রদের যথারীতি দস্তারে ফজীলত প্রদান করা হয়। বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী যথাক্রমে মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা ওমর ফারুক এবং মাওলানা আবু জাফর সালেহকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। বাকি সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। একই সাথে ইফতা কোর্সে অংশগ্রহণ এর সনদ এবং মার্কশিট দেয়া হয়। মারকায প্রতিষ্ঠাতা মুফতী আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে বাদ মাগরিব মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    শেয়ার করুন: